আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
মানছে না ট্রাফিক আইন, রোড ডিভাইডার দেওয়ার পরও উল্টো দিকে চালাচ্ছে গাড়ি, হুমকিতে পথচারী
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান চালকরা মানছে না ট্রাফিক আইন। দুর্ঘটনা এঁড়াতে দেওয়া হয়েছে রোড ডিভাইডার। কিন্তু রোড ডিভাইডার দেওয়ার পরও চালকরা উল্টো দিকে চালাচ্ছে গাড়ি। ফলে পথচারীরা পড়েছেন হুমকিতে।

আগের পুরান বাঁশ বদলিয়ে নতুন বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে রোড ডিভাইডার। জিআই তার প্যাঁচিয়ে আরও মজবুত ও শক্ত করে বাধা হয়েছে। আগে যে যে জায়গায় বড় বড় ফাঁক ছিল, রিকশা বা মোটরসাইকেল ঢুকে পড়তো ওইগুলো বন্ধ করা হয়েছে। এখন যে ফাঁক রাখা হয়েছে তা দিয়ে রিকশা তো দূরের কথা কোন মোটরসাইকেলও ঢুকতে পারবে না।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এখন ওই রোডেই গাড়ি ঘুরায়। এর ফলে জ্যামের সৃষ্টি হয়। এছাড়া একদিক চেক দিয়ে রোড পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ, হঠাৎ পেছন দিক থেকে গাড়ি এসে দিতে পারে ধাক্কা। এতে ছোট বড় যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক ডিউটি বৃদ্ধি করার পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রয়োগ করা প্রয়োজন। এ ব্যাপারে আমি ট্রাফিক ইনচার্জ ও ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.