• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

সেবাপ্রার্থীরা যদি সরাসরি এসিল্যান্ড অফিসে আসেন তাহলে অফিস দালালমুক্ত হবে

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, সেবাপ্রার্থীরা যদি সরাসরি এসিল্যান্ড অফিসে আসেন তাহলে অফিস দালালমুক্ত হবে। অনেক মানুষ আছে, নিজে অফিসে যায় না। দালাল ধরে। বলে যে, ভাই আমি এসব বুঝি না। আপনি আমার কাজটা করে দেন। খরচ যা লাগে আমি দিবো। এভাবে এক টাকার স্থলে দালালরা ১০ টাকা নেয়। দুর্নাম হয় অফিসের।

 

আজ শনিবার (৮ জুন) ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে আয়োজিত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৪ (৮-১৪ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম দুপুর  ১২টার দিকে বেলুন উড়িয়ে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করার সময় সভাপতির বক্তব্যে একথা বলেন। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, সরকার আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত। সেবা দেওয়ার জন্যেই এত লোক রাখা হয়েছে। কিন্তু আপনারা নিজে সেবা নিতে আসেন না।

এছাড়া এখন এমন সুবিধা করা হচ্ছে যে, ঘরে বসেই আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধসহ সব ধরনের সেবা নিতে পারবেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএনও। তিনি বলেন, কোন সেবা কোথায় পাওয়া যায়, কোন ওয়েবসাইটে ঢুকতে হবে, কিভাবে নিতে হবে এসব বিষয় বুঝে নিতে হবে। প্রয়োজনে অফিসে আসতে হবে। কিন্তু আপনারা অফিসে আসেন না। আপনারা নিজে সেবা নিতে না গিয়ে অন্যকে পাঠাচ্ছেন। অন্য লোক ধরছেন। এ কাজটা আপনারা করবেন না। সেবাপ্রার্থীরা অফিসে আসবেন। যদি অফিসে আসেন তাহলে দালালরা এমনিতেই বিদায় হয়ে যাবে।

ভূমিসেবা সপ্তাহ চলাকালীন সেবা বুথ থেকে আপনারা নামজারিসহ ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা নিতে পারবেন। এর আগে এক প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, ভূমি বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ছাড়াও সাব-রেজিঃ অফিস ও অন্যান্য অফিসে সেবা দেওয়া হয়। কিছু সেবা আছে এগুলো এখান থেকে দেওয়া হয় না। এরকম সেবাপ্রার্থী আসলে করণীয় সম্বন্ধে সহকারী কমিশনার (ভূমি) -এর দৃষ্টি আকর্ষণ ইউএনও বলেন, তাদেরকে বুঝিয়ে বলতে হবে। কোথায় গেলে এ সমস্যার সমাধান হবে সেখানে পাঠাতে হবে। এর আগে স্বাগতঃ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আবুল বাসার রাজন, সার্ভেয়ার আরশেদুল ইসলাম, অফিস সহকারী আমেনা বেগম, অফিস সহকারী নাজমুল কবির, মিউটেশন সহকারী জান্নাতুল তাজরিয়া, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, রফিকুল ইসলাম, এটিএম রবিউল করিম, সেকান্দর আলী, মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, মো. আব্দুল মান্নান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা