• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

মাননীয় স্পীকার, হাতির তাণ্ডবের বিষয়টি সূরাহার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি — এমপি সায়েম

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম বলেন, মাননীয় স্পীকার, ভারতীয় বন্য হাতির তাণ্ডবের বিষয়টি সুষ্ঠু সূরাহার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

আজ বুধবার (৫ জুন) বিকালে মহান জাতীয় সংসদে বক্তব্যের জন্য মাননীয় স্পীকার শানসুল হক টুকুর সঞ্চালনায় তাকে মাত্র ২ মিনিট সময় দিলে তিনি তার সংসদীয় আসনের সবচেয়ে সময়োপযোগী সমস্যা নিয়ে বক্তব্য তুলে ধরেন।  স্পীকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মাননীয় স্পীকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমার হালুয়াঘাট উপজেলায় ভারতীয় বন্য হাতির তাণ্ডবে নিহত ১১ নম্বর ব্যক্তির জানাজা যুহরের নামাজের পর পড়া হয়েছে। আমি খুব অবাক হচ্ছি যে, বন্য হাতি একের পর এক মানুষ মারছে। জনগুরুত্বপূর্ণ এ বিষয়টির প্রতি সরকার এখনো কেন দৃষ্টি দিচ্ছে না? গত ২ বছর ধরে ভারতীয় বন্য হাতির দল আমাদের এ অঞ্চলে অবস্থান করছে। তারা বিভিন্ন সময় তাণ্ডব চালিয়ে আমার দুই উপজেলায় এ পর্যন্ত ১১ জনের প্রাণ হানি ঘটিয়েছে।

আমার নির্বাচনি এলাকা হালুয়াঘাট-ধোবাউড়ার সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে ৪৪ কিলোমিটার। গত ১ বছর ধরে হিংস্র এসব হাতির পাল এখানেই রয়েছে। এসব হাতির ন্যাচারাল কিলিং দেখে আমরা আতংকিত। মানুষকে মেরে তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলছে। অত্যন্ত লোমহর্ষক ও বীভৎস ঘটনা তারা ঘটাচ্ছে। আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জানতে চাই যে, এ ভয়াবহ তাণ্ডব থেকে আমাদেরকে রক্ষা করা হবে কি না? হাতি যে ন্যাচারটি দেখাচ্ছে এটি বড় ভয়াবহ।

খুব দূরাবস্থার মধ্যে আমরা দিন কাটাচ্ছি, মাননীয় স্পীকার। আমাদের অঞ্চলের মানুষ, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ সারা রাত লাইট নিয়ে হাতি পাহারা দেয়। প্রতি সীজনে এসব হাতি কমপক্ষে ১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে থাকে। এদের আক্রমণে এখন পর্যন্ত ১১ জন কৃষক প্রাণ হারিয়েছেন।

আমি আপনার মাধ্যমে মাননীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিৎ। জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি  সূরাহার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা