• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

ময়মনসিংহে শিল্পকলা একাডেমিতে ভাষা সৈনিক এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

মো.  আব্দুল মান্নান :

ময়মনসিংহের শিল্পকলা একাডেমিতে সাবেক পাঁচ বারের এমপি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ মে) এ উপলক্ষে মরহুমের স্মরণ সভা, তার কবর জিয়ারত, কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহাম্মদ হোসেন এমপি, অসীম কুমার উকিল, মরহুমের সুযোগ্য পুত্র সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জাহাঙ্গীর হোসেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা এহতেশামুল আলম শামীম। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।

ঘুর্ণিঝড় রুমেলের প্রভাবে সারাদিন বৈরী আবহাওয়া বিরাজ করলেও, গুড়ি গুড়ি  বৃষ্টি পড়তে থাকলেও এসব প্রতিকূল অবস্থা উপেক্ষা করে প্রোগ্রামটি সফল করা হয়েছে। ফুলপুর থেকে নবনির্বাচিত  উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রায় হাজারখানেক নেতাকর্মী ওই অনুষ্ঠানে যোগদান করেন। এর আগে ফুলপুরেও আলোচনা সভা, কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা