আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহে শিল্পকলা একাডেমিতে ভাষা সৈনিক এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের শিল্পকলা একাডেমিতে সাবেক পাঁচ বারের এমপি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ মে) এ উপলক্ষে মরহুমের স্মরণ সভা, তার কবর জিয়ারত, কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহাম্মদ হোসেন এমপি, অসীম কুমার উকিল, মরহুমের সুযোগ্য পুত্র সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জাহাঙ্গীর হোসেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা এহতেশামুল আলম শামীম। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।

ঘুর্ণিঝড় রুমেলের প্রভাবে সারাদিন বৈরী আবহাওয়া বিরাজ করলেও, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকলেও এসব প্রতিকূল অবস্থা উপেক্ষা করে প্রোগ্রামটি সফল করা হয়েছে। ফুলপুর থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রায় হাজারখানেক নেতাকর্মী ওই অনুষ্ঠানে যোগদান করেন। এর আগে ফুলপুরেও আলোচনা সভা, কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.