• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

জেলা গোয়েন্দা পুলিশের হাতে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ১৭

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ -এর পৃথক ৫টি অভিযানে ১৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ মে) বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ৮৬ গ্রাম হেরোইনসহ ১৪ মাদকাসক্ত ছিনতাইকারী, ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও ১৫ টি চোরাই মোবাইল সেটসহ ১ জনকে  গ্রেফতার করা হয়।


প্রথম অভিযানে নেতৃত্ব দেন এসআই এস.এম আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহের আটানি পুকুরপাড় এলাকা হতে ১২ মে রাত ১১টার দিকে ২২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী শুক্কুর আলী (৩৮), অহিদ (২৮), সানি (২৬), পাপ্পু মিয়া (৪০), নূর মোহাম্মদ ফয়সাল (৩৩) ও খাজা মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়। দ্বিতীয় অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল। তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ সদর এলাকায় অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ৩২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী শহিদ (৫০), রাজু খান (৩৬), সাব্বির হোসেন (২২) ও মোশাররফ হোসেন রামিম (২৭)কে গ্রেফতার করা হয়।

তৃতীয় অভিযানে নেতৃত্ব দেন এসআই সোহরাব আলী। তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই একই দিন রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ থেকে ৩২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইতারী আসামি সাজ্জাদ হোসেন রিফাত (২৫), বিল্পব (৩০), আশিক (৩৩) ও রাজিব মিয়া (২৭)কে গ্রেফতার করা হয়। চতুর্থ অভিযানে নেতৃত্ব দেন এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন। তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১২ মে রাত সাড়ে ৮টার দিকে ত্রিশালের সলিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ সোহাগ হোসেন ওরফে শাকিব (২৬) ও মমেনা খাতুন (২২)কে গ্রেফতার করা হয়। আর পঞ্চম অভিযানে নেতৃত্ব দেন এসআই আল্লামা ইকবাল কবির সম্রাট। তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কেওয়াটখালী এলাকায় ওই একই তারিখে রাত সোয়া ১১টার দিকে অভিযান পরিচালনা চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৫টি মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য জান্নাতুল ফেরদৌসি (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কয়েকজন বাদে প্রায় সবার নামেই বিভিন্ন অপরাধের দায়ে এক বা একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত ১৭ আসামির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ও ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। এ ধরনের অভিযান আরও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা