• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

নান্দাইলে চোরাই গরু উদ্ধার, প্রশংসা কুড়িয়েছেন ওসি

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের নান্দাইলে চোরাই গরু উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন ওসি। শনিবার (২৭ এপ্রিল) রাতে বড়াইল ইটভাটার নিকট হতে এসব গরু উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) আনুমানিক রাত ১১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে উপজেলার আব্দুল্লাহপুর বনাটী গাঙ্গাইলপাড়া এলাকার কামাল হোসেন মাজু (৪৭)-এর দুটি গরু তার গোয়ালঘর থেকে চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সোয়া লক্ষ টাকা। পরে খুঁজে কোথাও না পেয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে নান্দাইল থানায় অভিযোগ দায়ের করেন মাজু। এরপর জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল)-এর নির্দেশে গৌরীপুর থানার ওসির নেতৃত্বে অভিযান চালানো হয়। এরপর  ২৭ এপ্রিল নান্দাইল থানাধীন বড়াইল ইটভাটার নিকট হতে ট্রাকসহ ১ আসামিকে গ্রেফতার করা হয় এবং চোরাই গরু ২টি  জব্দ করা হয়। চোরাই মাল সচরাচর উদ্ধার করা যায় না। গরু ২টি উদ্ধার করতে পারায় নান্দাইল থানা পুলিশ যেন প্রশংসায় ভাসছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ওসিসহ পুলিশকে ধন্যবাদ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা