আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নান্দাইলে চোরাই গরু উদ্ধার, প্রশংসা কুড়িয়েছেন ওসি
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৪
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের নান্দাইলে চোরাই গরু উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন ওসি। শনিবার (২৭ এপ্রিল) রাতে বড়াইল ইটভাটার নিকট হতে এসব গরু উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) আনুমানিক রাত ১১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে উপজেলার আব্দুল্লাহপুর বনাটী গাঙ্গাইলপাড়া এলাকার কামাল হোসেন মাজু (৪৭)-এর দুটি গরু তার গোয়ালঘর থেকে চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সোয়া লক্ষ টাকা। পরে খুঁজে কোথাও না পেয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে নান্দাইল থানায় অভিযোগ দায়ের করেন মাজু। এরপর জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল)-এর নির্দেশে গৌরীপুর থানার ওসির নেতৃত্বে অভিযান চালানো হয়। এরপর ২৭ এপ্রিল নান্দাইল থানাধীন বড়াইল ইটভাটার নিকট হতে ট্রাকসহ ১ আসামিকে গ্রেফতার করা হয় এবং চোরাই গরু ২টি জব্দ করা হয়। চোরাই মাল সচরাচর উদ্ধার করা যায় না। গরু ২টি উদ্ধার করতে পারায় নান্দাইল থানা পুলিশ যেন প্রশংসায় ভাসছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ওসিসহ পুলিশকে ধন্যবাদ জানানো হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.