• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরে আনারসের পক্ষে গণসংযোগে নামলেন মুক্তিযোদ্ধারা

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী সর্বজন পরিচিত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের পক্ষে গণসংযোগে নামলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে গণসংযোগে যান তারা।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকারের নেতৃত্বে ওই টিমে আরও ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুক ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. সোলায়মান কবির বিশ্বাস খোকন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা জাহের আলী প্রমুখ।

তারা রহিমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও মহল্লায় ওয়ার্ক করেন। দুয়ারে দুয়ারে গিয়ে আনারস প্রতীকের পক্ষে ভোট চান। জানা গেছে, তাদের এ পদচারণা এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে। আনারসের পক্ষে গণজোয়ার বইছে।

গত নির্বাচনেও আনারস প্রতীকের এই প্রার্থী অংশ নিয়েছিলেন। তখন সবাই তাকে বুঝে উঠতে পারেননি। ফলে তিনি পাস করতে পারেননি। এবার সবাই কিন্তু তাকে ভালভাবে চিনতে পেরেছেন। তাকে ছাড় উন্নয়ন সম্ভব নয়। বিগত দিনে নানা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর নিকট তিনি এটাই প্রমাণ করেছেন। সবার হৃদয়ে একটা স্থান করে নিতে সক্ষম হয়েছেন তিনি। এবার আগেভাগেই মাঠে নেমেছেন। সবার সাথে অকৃত্রিম হাসি দিয়ে মন জয় করে নিচ্ছেন হাবিব।  সবার সাথে সবাই মিশতে পারে না। হাবিব ভাই এ বিষয়ে যেন ডক্টরেট করা। তিনি মুহূর্তেই যে কোন মানুষের সাথে মিশতে পারেন। মানুষের মন জয় করতে পারেন। সেই ভাষা ও ব্যবহার তার জানা আছে।

এবার তিনি কঠোর সাধনায় নেমেছেন। পাস তাকে করতেই হবে। এটাই হলো তার একমাত্র সাধনা। যে কারণে তিনি কিন্তু রাতদিন কাজ করে যাচ্ছেন। সবার সাথে কথা বলছেন। যোগাযোগ রক্ষা করছেন। যেসব এলাকাবাসী গত নির্বাচনে তাকে ভোট দিতে পারেননি এবার আনারস প্রতীকে ভোট দিয়ে ওই ঋণ পরিশোধ করতে চান তারা। সেই সাথে উপজেলা পরিষদের চেয়ারে তারা তাকে চান।

একথার সত্যতা যাচাই করতে অপেক্ষা করতে হবে ৮ মে পর্যন্ত। এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের প্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব বলেন, আমি আশাবাদী এবার জনগণ আমাকে দূরে ঠেলে দিবে না। অবশ্যই কাছে টানবেন। আমার আনারস প্রতীকে একটা ভোট অবশ্যই তারা দিবেন। জয়ের মালা ইনশাআল্লাহ আমরাই পড়বো। ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার বলেন, ফুলপুরের জনগণ সচেতন। বিগত দিনে তারা কিন্তু দেখেছে যে, হাবিবকে ছাড়া বিকল্প নেই। কাজেই যারা উন্নয়ন চায় তাদেরকে অবশ্যই আনারস চাইতে হবে। বউ পোলাপান নিয়ে সবাইকেই ভোট কেন্দ্রে যেতে হবে। আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে জেতাতে হবে। এ কথাটা বলার জন্যেই এই বুড়া বয়সে আমাদের বের হওয়া। মাশাআল্লাহ প্রচুর সাড়া পাচ্ছি। হাবিবের ফিল্ড ভাল। আনারস পাস করবে। সবাই তার জন্য দোয়া করবেন ও ভোটাররা ভোট দিয়ে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা