• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

ধোবাউড়ায় ভারতীয় মদসহ আটক ৩

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) সকালে ধোবাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের নিকট হতে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮২ হাজার টাকা।

এ বিষয়ে ধোবাউড়া থানার এসআই জাহিদ হাসান সবুজ বলেন, ধোবাউড়া থানার ওসি চান মিয়ার নির্দেশক্রমে এএসআই  আনোয়ার হোসেন, এএসআই এমদাদ হোসেন ও সঙ্গীয়  ফোর্স নিয়ে মুন্সিরহাট টু এরশাদ বাজার রোডে অভিযান চালিয়ে  দিঘিরপাড় নামক স্থান থেকে ৬৩ বোতল ভারতীয় মদ সিএনজিতে করে নিয়ে যাওয়ার সময় সিএনজিসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করি। অপর আরেকটি অভিযানে উপজেলার চারুয়াপাড়া বাজার এলাকা থেকে ৩১ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি চান মিয়া বলেন, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া  মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা