আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ধোবাউড়ায় ভারতীয় মদসহ আটক ৩
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৪
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) সকালে ধোবাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের নিকট হতে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮২ হাজার টাকা।
এ বিষয়ে ধোবাউড়া থানার এসআই জাহিদ হাসান সবুজ বলেন, ধোবাউড়া থানার ওসি চান মিয়ার নির্দেশক্রমে এএসআই আনোয়ার হোসেন, এএসআই এমদাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিরহাট টু এরশাদ বাজার রোডে অভিযান চালিয়ে দিঘিরপাড় নামক স্থান থেকে ৬৩ বোতল ভারতীয় মদ সিএনজিতে করে নিয়ে যাওয়ার সময় সিএনজিসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করি। অপর আরেকটি অভিযানে উপজেলার চারুয়াপাড়া বাজার এলাকা থেকে ৩১ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি চান মিয়া বলেন, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.