নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে দোয়া পরিচালনা করেন কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন দামাত বারাকাতুহুম। এসময় ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু রায়হান তালুকদার, ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ আকবর আলী আহসান, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ হাবিবুর রহমান মড়ল, সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা খাতুন, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম নিপু, প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর, সমাজ কল্যাণ সম্পাদক এসএম বিল্লাল, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সদস্য শরাফ উদ্দিন ফরায়েজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দে আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফুলপুর শাখার সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসাইন, ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল হোসেন, সাংবাদিক বাহার উদ্দিন, অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি হাফেজ আফজাল হোসেন, সদস্য প্রিন্স মাহমুদ প্রমুখ। ইফতার পূর্ব মুহূর্তে সভাপতি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানান।
