• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফুলপুরে মহাসড়কে দোকান, যানজটমুক্ত রাখতে পুলিশের অভিযান 

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে মহাসড়কের উপর তরমুজ, কলা ও নানা ফলফলাদির দোকান বিছিয়ে এবং চা স্টল ও টং দোকান দিয়ে ফুটপাতসহ মহাসড়কের জায়গা বন্ধ করে প্রতিনিয়ত জ্যাম ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় উড়ন্ত এসব দোকানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ফুলপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়ার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে এসআই সুমন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের নিরাপদ ও যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আমরা এ অভিযানে নেমেছি। সড়ক অনেক বড় থাকলেও নিয়ম কানূনের তোয়াক্কা না করে এক শ্রেণির উড়ন্ত ব্যবসায়ীরা সড়কে তাদের দোকান বিছিয়েছে। এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই যানজট নিরসনের মাধ্যমে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা