• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা অমিত রায়কে সংবর্ধনা

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান সাংবাদিক নেতা বাংলাভিশন টিভি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার অমিত রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় ফুলপুর ছনকান্দা বাজার এলাকায় সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তা্কে ওই সংবর্ধনা দেয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ডিবিসি টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিবুল হাসান রুবেল, উপজেলা সমাজসেবা অফিসার  শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কবি কামরুল হাসান কামু, সাপ্তাহিক ফুলতারা’র সম্পাদক ও যুগান্তরের সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, কালের কন্ঠের ফুলপুর প্রতিনিধি মোস্তফা খান, মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাফায়েত জামিল সাজু, আইডিয়াল কলেজের চেয়ারম্যান ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাহিদ নিগার সুলতানা, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেন, যুবলীগ নেতা আক্তার মাসুদ সরকার, ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ সম্রাট, ঠিকাদার আকিকুল ইসলাম রাজু, ব্যবসায়ী শাহজাহান মিয়া,  মো. জাকির হোসেন জুয়েল, আশরাফুল আলম হৃদয়, উদয় সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা