• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে ভূমি অফিসের সংস্কার কাজ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আব্দুল মান্নান / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল ও ‘সারাবেলা-২’-এর সংস্কার কাজের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
জানা যায়, উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ভূমি-সংক্রান্ত সেবা নিতে উপজেলা ভূমি অফিসে আসেন। ঝড়-বৃষ্টি কিংবা প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত সেবাগ্রহীতাদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও নারী সেবাগ্রহীতাদের এ সময় দুর্ভোগ পোহাতে দেখা যায়।


সেবাগ্রহীতাদের এই ভোগান্তি কিছুটা লাঘবের লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলামের উদ্যোগে তাদের বসা ও বিশ্রামের জন্য ‘সারাবেলা’ নামে বৈঠকখানার ব্যবস্থা করা হয়। এর ধারাবাহিকতায় ‘সারাবেলা-২’-এর সংস্কার, ভূমি অফিসের বাউন্ডারি ওয়ালের সংস্কার ও রং করা, আলোকসজ্জার ব্যবস্থা এবং অফিস চত্বরে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে অফিস প্রাঙ্গণে মজবুত বেষ্টনী নির্মাণ করে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।


অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ ইউসুফ ভূমি অফিস পরিদর্শন করে সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি একটি গাছের চারা রোপণ করে তাতে পানি দেন এবং কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত ভূমিসেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি অফিসে পৌঁছালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা