• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
পাহাড়ি ঢলে মুহূর্তেই ধসে পড়ল নয়াপাড়া–দক্ষিণ সন্ন্যাসীভিটা ব্রিজ, বিচ্ছিন্ন কয়েকটি গ্রাম ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক

‘গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তির বক্তব্য আরও মার্জিত হওয়া উচিত’— কলিম মাহফুজ

মোঃ আব্দুল মান্নান / ৪৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুকের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ পরিস্থিতিতে তাঁর ছেলে মাওলানা কলিম মাহফুজ প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বক্তব্য আরও ভাবগাম্ভীর্যপূর্ণ, সংযত ও মার্জিত হওয়া উচিত।
সম্প্রতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের “জামাতের কাপড় খুলে ফেলা হবে” মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে কলিম মাহফুজ বলেন, “বক্তব্যের চেয়ে কখনো কখনো সেই বক্তব্যের প্রতিক্রিয়াই একটি সংগঠনকে বেশি পরিচয় করিয়ে দেয়। জমিয়তের ক্ষেত্রেও তাই হয়েছে। জমিয়ত সভাপতির বক্তব্যে কিছু অসতর্ক শব্দচয়ন নিয়ে ঘরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।”
তিনি আরও বলেন, জমিয়তের বাইরে থেকে যতটা সমালোচনা হয়েছে, তার চেয়েও বেশি অসন্তোষ প্রকাশ করেছেন দলের নিজস্ব কর্মী-সমর্থকরা। তাঁর ভাষায়, “এটাই জমিয়তের স্বকীয়তা। এখানে ব্যক্তিকে ভুলের ঊর্ধ্বে মনে করা হয় না। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ পদেই অধিষ্ঠিত থাকুন না কেন, আমরা ভুলকে ভুল এবং অন্যায়কে অন্যায় বলি। প্রয়োজনে সভাপতির সঙ্গেও পূর্ণ সম্মান বজায় রেখে দ্বিমত পোষণ করতে পারি।”
কলিম মাহফুজ আরও উল্লেখ করেন, জমিয়তের সভাপতি একজন বয়োজ্যেষ্ঠ আলেম এবং হাদিস, ফিকহ ও ইতিহাসে প্রাজ্ঞ ব্যক্তি। তবে ভাষার শৈল্পিক ব্যবহারে তিনি বিশেষ পারদর্শী নন। ফলে বক্তব্যে কখনো অনুপযুক্ত শব্দচয়ন চলে এলে, সেটিকে অনিচ্ছাকৃত ত্রুটি হিসেবে উদার দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
তবে একই সঙ্গে তিনি বলেন, “এটাও অনস্বীকার্য যে, এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তির বক্তব্য আরও ভাবগাম্ভীর্যপূর্ণ, সংযত ও মার্জিত হওয়া উচিত।”
কলিম মাহফুজের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন মহলের অনেকে তাঁর সংযত ও ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা