• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর থানায় নতুন ওসি বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা কর অঞ্চল রংপুর -এর নতুন কর কমিশনার হাফিজ আল আসাদ, বিভিন্ন মহলের অভিনন্দন কংস নদীতে পড়ে মৃত রূপচানের কবর জিয়ারত করলো এমপির প্রতিনিধি দল শেরপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলো দৈনিক তথ্যধারা পরিবার সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬

ফুলপুরে তথ্য অধিকার বিষয়ক জন অবহিতকরণ সভা

Reporter Name / ৫৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশ -এর উপ-পরিচালক (প্রশাসন) সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. সালাহ উদ্দিন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও  উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁঞার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল। এসময় ওসি (তদন্ত) বন্দে আলী, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী পান্না, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আহমেদ, ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক রাসেল ফকির, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এম এ মান্নান, বাহার উদ্দিন, সেলিম রানা, কাউন্সিলর মোশাররফ হোসেন, এহসানুল হক, তাসনোভা নাসরিন নিশু, লিজা আক্তার, কৃষ্ণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং তারও আগে তথ্য কমিশন বাংলাদেশ -এর উপপরিচালক (প্রশাসন) সোহানা নাসরিন ফুলপুরে এসে পৌঁছলে উনাকে উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, ওসি মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) বন্দে আলী, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁঞা, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা