মো. আব্দুল মান্নান :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির কৃতি শিক্ষার্থী আল কাসাভ বিজ্ঞানভিত্তিক বিভিন্ন জিনিস আবিষ্কার করে দেশব্যাপী সাড়া ফেলেছেন। পেয়েছেন বিভিন্ন পুরস্কার। ইবি ছাত্রশিবির আয়োজিত বিজ্ঞান উৎসবে প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম হয়েছেন ক্ষুদে বিজ্ঞানী আল-কাসাভ। পুরস্কার হিসেবে তাকে নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

তার এ উদ্ভাবনী চিন্তা ও কর্মকে স্বাগতঃ জানিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনসহ নিজ বিদ্যালয়েও তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, আল কাসাভ তার বিজ্ঞান ও প্রযুক্তি মেধা, উদ্ভাবনী চিন্তা ও অসাধারণ সাফল্যের মাধ্যমে দেশব্যাপী আমাদের বিদ্যালয়ের প্রশংসা ছড়িয়েছে।

এজন্য তাকে আমরা ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে ফুলের পরিয়েছি। আমরা বিদ্যালয় পরিবার তার এ কৃতিত্বে গর্বিত এবং আনন্দিত। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে শুধু আমাদের নয় বরং দেশের জন্য একদিন গর্ব হয়ে উঠবে।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।