• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

সংসদে আল্লামা মামুনুল হককে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক, প্রতিবাদ বিএনপি এমপিদের

মোঃ আব্দুল মান্নান / ৪৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সংসদে আল্লামা মামুনুল হককে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক, প্রতিবাদ বিএনপি এমপিদের
জাতীয় সংসদে আল্লামা মামুনুল হককে নিয়ে করা এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক তার বক্তব্যে দাবি করেন, আল্লামা মামুনুল হক গাজীপুরে ‘মুতা বিয়ে’ করতে গিয়ে এক নারীর সঙ্গে ধরা পড়েছিলেন।
তবে বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি আর না বাড়ানোর ইঙ্গিত দেন বলে সংসদে উপস্থিত সদস্যরা উল্লেখ করেন। পরে স্পিকারও বলেন, যিনি সংসদের সদস্য নন, তার সম্পর্কে এ ধরনের মন্তব্য করা প্রাসঙ্গিক নয় এবং তা এড়িয়ে যাওয়াই সমীচীন।
এরপর খোন্দকার আবু আশফাকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দাঁড়ান বিএনপির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ও মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রতিবাদী বক্তব্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আলোচিত ঘটনাটি গাজীপুরের নয়, নারায়ণগঞ্জের। তিনি দাবি করেন, মামুনুল হকের সঙ্গে থাকা নারী কোনো পরনারী ছিলেন না; তিনি তার বৈধ বিবাহিত স্ত্রী। এছাড়া ‘মুতা বিয়ে’র অভিযোগেরও কোনো ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন।
তাহের আরও বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছিল। তার ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে প্রচারিত অভিযোগগুলো ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংসদে এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলীয় সদস্যদের মধ্যে আলোচনা সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ পায়।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা