• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

স্বর্ণের মূর্তির পরিবর্তে পিতলের মূর্তি দেওয়ায় এক প্রতারক আটক

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

স্বর্ণের মূর্তি দেওয়ার কথা বলে প্রতারণা করে পিতলের মূর্তি দেওয়ায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কাছে এমদাদুল হক (৪০) নামে প্রতারক চক্রের এক সদস্য আটক হয়েছে। ঈশ্বরগঞ্জে এ প্রতারণার ঘটনা ঘটে। জানা যায়, একটি চক্র পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। গত ১৯ জানুয়ারি নিজাম উদ্দিন নামে এক ক্রেতার সাথে এ ধরনের একটি প্রতারণার ঘটনা ঘটে। নিজাম উদ্দিনকে স্বর্ণের মূর্তি দিবে বলে দুই লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে জানান নিজাম। পরে এ ভিকটিমের স্ত্রী ঈশ্বরগঞ্জ থানায় আজ ৩১ জানুয়ারি একটি মামলা করেন। মামলাটি রুজু হওয়ার পর  পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা ওই চক্রের সদস্যদের গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আজ আড়াইটার দিকে প্রতারক চক্রের সদস্য এমদাদুল হককে ঈশ্বরগঞ্জ বাজারের ঠাকুরের হোটেলের সামনে থেকে আটক করে। এমদাদ ঈশ্বরগঞ্জের কুরসীপাড়া গ্রামের আব্দুর রাশিদ ও আঙ্গুরা খাতুনের ছেলে। এসময় আটক এমদাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি পিতলের মূর্তি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা