• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ৪২ হাজার টাকা অর্থদণ্ড আদায়

মোঃ আব্দুল মান্নান / ৫৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে বাস সিএনজি হতে অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে মোট ৪২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) বিকালে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা হতে এ অর্থদণ্ড আদায় করা হয়।

জানা যায়, ফুলপুর উপজেলায় বাস-সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহনসহ ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে “সড়ক পরিবহন আইন,২০১৮” এর বিভিন্ন ধারা মোতাবেক ০৭টি মামলায় সর্বমোট ৪২ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ। এসময় তার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। এক প্রশ্নের উত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা