• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name / ৮৪ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন তালুকদার (৩০) নামে এক মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে মোটরসাইকেল আরোহী জাকির হোসেনকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন তালুকদার উপজেলার রূপসী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের ফরিদ তালুকদারের বড়ছেলে ও শেরপুর রোডে মেসার্স জাকির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোপ্রাইটর।

জানা যায়, জাকির হোসেন তালুকদার বাড়ি থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় দিউ মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা