• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ইমাম ও শ্যামলী পরিবহনের দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

ইমাম পরিবহন ও শ্যামলী পরিবহনের দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ -শেরপুর আঞ্চলিক মহাসড়কে গোপালপুর বাজার সংল্গ্ন আকাশি এগ্রো রাইস মিলের সামনে আনুমানিক বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা  যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইমাম গাড়ির চালক ও তার পিছনের দুই যাত্রী সীটের সাথে আটকে যায়। আর অন্যান্য বহু যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। আলিশা বাজার এলাকার আবুল কাসেম ইমাম গাড়ির যাত্রী ছিলেন। তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা