• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

নরসিংদীতে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সাদ্দাম উদ্দিন রাজ (নরসিংদী) :

নরসিংদীতে ৬ কেজি ২শ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) পৌর শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে পুলিশ তাদের আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) ও একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়ার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে দুইজন মাদক কারবারিকে তাদের শরীরে কস টেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় গাঁজা বহন করার সময় পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারিরা পেশাদার মাদক বিক্রেতা। তারা পুলিশের চোখ ফাঁকি দিতে এ ধরনের কৌশল অবলম্বন করেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা