• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

ডাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে মৃত সাংবাদিক শিবলীর জন্য ফুলপুরে দোয়া মাহফিল

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চ্যানেল এস-এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর রূহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের ফুলপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার আয়োজনে পৌরসভার আমুয়াকান্দা প্রাইমারি স্কুল রোডে হুফফাজুল কুরআন নূরীয়া মাদ্রাসায় ওই মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সভাপতি চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান আকন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দ্য নিউ নেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর মুকুল, সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক সংবাদের ফুলপুর প্রতিনিধি নুরুল আমিন, ফুলপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা মোঃ খলিলুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সিদ্দিকুল হাসান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফুলপুর প্রতিনিধি মফিজুল ইসলাম অলি প্রমুখ।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি সেলিম রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, কোষাধক্ষ্য বিল্লাল হোসেন, সদস্য হাদিয়াতুল ইসলাম উমরিদ, মাহাদি হাসান শান্ত, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ও মাদ্রাসার পরিচালক হাফেজ নূর হোসাইন তালুকদার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা