মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে নিউ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার কৃতি শিক্ষার্থী মো. খালিদ আহমাদ ও মো. সিয়াম হাসানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ১০ আগস্ট ময়মনসিংহে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অগ্নি ফিনিক্স ক্লাবের উদ্যোগে রক্তস্নাত জুলাই বিপ্লবের এক বছর পূর্তি এবং জুলাই শহীদদের স্মরণে ময়মনসিংহ বিভাগীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এ অংশ নিয়ে খালিদ প্রথম স্থান অর্জন করে ১ লক্ষ টাকা পুরষ্কার লাভ ও সিয়াম তৃতীয় স্থান অর্জন করে ২৫ হাজার টাকা পুরষ্কার লাভ করায় আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া এ উপলক্ষে একইসাথে অভিভাবক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। এতে জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করিম, ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান মক্কী, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দিন,

ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদ, জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ার মুহতামিম মাওলানা আওলাদ হুসাইন, শায়খুল হাদীস মাওলানা আমিনুল ইসলাম, তিলাটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, কাসেমুল উলূম মাদরাসার মুহতামিম মুফতী নজরুল ইসলাম, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের সদরুল মুহতামিম মরহুম হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেবের সাহেবজাদা মদীনা পার্টসের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ নোমান,

শেরপুর রোডের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ। এসময় নিউ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মুফতী আমির উদ্দিন ও মুফতী ইখলাস উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ, ফায়ার সার্ভিস সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা আজহারুল ইসলাম দুলাল, মাওলানা নূরে আলম, মাহবুব,

মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী ফখরুল ইসলাম, খালিদ আহমাদের মামা মাওলানা আব্দুল মালেক, সিয়ামের বাবা আরিফুল ইসলাম, ছাত্র অভিভাবক-অভিভাবিকা, ফুলপুরের শীর্ষ উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা এ কৃতি ছাত্রদ্বয়ের ভুয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাদের বাবা-মা, এ প্রতিষ্ঠানের উস্তাদ ও ছাত্রদের উত্তরোত্তর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।