• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

জেলা প্রশাসকের ফুলপুর পরিদর্শন, ভিক্ষুক পুনর্বাসনসহ উদ্বোধন করলেন বিভিন্ন অনুষ্ঠান

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুফিদুল আলম ফুলপুর উপজেলা পরিদর্শন করেছেন। আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি ফুলপুরে এসে পৌঁছেন।

এরপর তিনি ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে তিনি সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তাদেরকে চা স্টল  ও ভ্যান গাড়ি দান করেন। এছাড়া সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করেন।

তারপর বি আর ডি বি কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি সহকারী কমিশনার (ভূমি) -এর কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস,  ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

এর আগে জেলা প্রশাসক মুফিদুল আলম ফুলপুর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে এসে নামলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা