নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে সরকারিভাবে সুবিধাভোগীদের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৪ আগস্ট) বিকাল ৩টার দিকে ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে এডিপির আর্থিক সহায়তায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও হতদরিদ্রদের মাঝে এসব ঢেউটিন বিতরণ করা হয়।
টিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এসময় উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ উপস্থিত ছিলেন।