• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতির ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ৯২ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতির ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার (৩ আগস্ট) এ উপলক্ষে দিনব্যাপী দলমত নির্বিশেষে বিভিন্ন জনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, মরহুমের কবর জিয়ারত করা, পুষ্প স্তবক অর্পণ, কুরআন খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণ।

এ উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান সোহেলের নেতৃত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুনের নেতৃত্বে আলোচনা সভা, কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শুধু তাই নয়, এর বাইরেও দলমত নির্বিশেষে অনেকে দোয়া অনুষ্ঠান করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম আব্দুল মতিন মতির ১৫তম মৃত্যুবার্ষিকীতে সবাই তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভায়  জেলা যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন  বলেন, মতি ভাই ছিলেন, অবিভক্ত ফুলপুর-তারাকান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি ছিলেন গণমানুষের প্রিয় মানুষ। বি.এন.পির কিংবদন্তি নেতা। তার মতো জননন্দিত নেতার চলে যাওয়া ফুলপুর-তারাকান্দাবাসীর জন্য বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণ হবার নয়। তিনি তার কর্ম ও আদর্শের মাধ্যমে গণমানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। এসময় মিঠুন ছাড়াও মরহুমের বড় ছেলে ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও প্রচুর লোকজন অংশ গ্রহণ করেন। সবশেষে মুনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ তার  সন্তানাদি ও দেশবাসীর উন্নতি ও তরক্কির জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা