• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

পূর্ব শত্রুতার জেরে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব সংবাদদাতা :

পূর্ব শত্রুতার জেরে প্রাণ নাশের হুমকির অভিযোগ এনে থানায় জিডি করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুর থানায় মো. আলী আকবর (৪৪) নামে এক ভুক্তভোগী আজ বুধবার (১৬ জুলাই) এ জিডি করেন। আলী আকবর উপজেলার পয়ারী ইউনিয়নের সাহাপুর দক্ষিণ গ্রামের সহর আলী ও হালিমা খাতুনের পুত্র।

জানা যায়, তিনি ফুলপুর শেরপুর রোডে অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি টং দোকানে বিকাশ ও কফি-পানের ব্যবসা করেন। দোকান থেকে প্রায়ই তিনি অনেক রাতে একা একা বাড়িতে যাতায়াত করে থাকেন। এরকমভাবে চলতি বছর ২৭ জুন রাতে তিনি একা মোটরসাইকেল দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পরে পথে তাকে মারধর করা হয় বলে জানান। এমনকি এ ঘটনায় ৩০ জুন তিনি একটি মামলা দায়ের করেন। ওই মামলার বিবাদী জামির হোসেন (২৩) ও ছমেদ আলী (৩০) ১৩ জুলাই জামিনে বাড়িতে চলে আসেন।

আসার পর ১৫ জুলাই আনুমানিক বিকাল ৫টার সময় বাদির বাড়ির পাশে গিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি প্রদান করে। আবু বাক্কার (৪২) নামে একজন এ ঘটনার সাক্ষী। স্থানীয় আরও অনেকে বিষয়টি জানেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়াসহ ভবিষ্যৎ নিরাপত্তার লক্ষ্যে মো. আলী আকবর আবু কাওসার, জামির হোসেন, ইয়াছিন মিয়া ও ছমেদ আলীকে বিবাদী করে এ জিডি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল হাদি বলেন, বিষয়টি যাচাই বাছাই করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা