• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ফুলপুরে মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করল বিরল মেধাবী সাজিদুর রহমান ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩ তারাকান্দায় রাংসা নদীর ওপর কাঠের সাঁকো উদ্বোধন ফুলপুরে মসজিদে ও মাদরাসায় যাওয়ার রাস্তায় ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী কওমিয়ানদের জন্য সুসংবাদ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসির বিশেষ সুযোগ হালুয়াঘাটের কৃতি আলেম আল্লামা নূর হুসাইন অসুস্থ, সবার দোয়া কামনা

পৃথিবীর প্রতিটি মা যেন ভালোবাসার এক জীবন্ত নিদর্শন

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

হাফেজ মাওলানা নাজমুস সাকিব:

কয়েকদিন যাবৎ জানালার পাশে একটি ঘুঘু পাখিকে দেখতে পাচ্ছি। ছোট্ট দুটি ছানাকে নিয়ে খোলা ঝোপঝাড়ের উপর সারাদিন বসে থাকে। প্রথমে ভাবতাম, হয়তো শুধু দিনের বেলাতেই এখানে থাকে, রাতে নিশ্চয়ই ছানাগুলোকে নিয়ে নিরাপদ কোনো স্থানে চলে যায়।
কিন্তু আজ বুধবার (১৩ মে) সকালের ঝুম বৃষ্টিতে এক অন্যরকম দৃশ্য চোখে পড়লো। জানালার পাশে বসে দেখি, সেই মা ঘুঘুটি নিজের দুটি ছানাকে বুকের মাঝে জড়িয়ে রেখেছে। চারদিকে প্রবল বৃষ্টি, অথচ সে নিজে পুরো ভিজে যাচ্ছে, তবুও এক ফোঁটা বৃষ্টি যেন ছানাগুলোর গায়ে না লাগে—সেই চেষ্টায় তাদের আগলে রেখেছে।
দৃশ্যটা দেখে মনে হলো, আল্লাহ কত নিখুঁতভাবে প্রতিটি প্রাণীর হৃদয়ে সন্তানের জন্য মায়া, ভালোবাসা আর দায়িত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। পৃথিবীর প্রতিটি মা যেন ভালোবাসার এক জীবন্ত নিদর্শন।
সুবহানাল্লাহ! আল্লাহর সৃষ্টি সত্যিই অপূর্ব, আর তাঁর রহমত ছড়িয়ে আছে প্রতিটি প্রাণের মাঝে।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা