• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে জমিয়তের মতবিনিময় সভা ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন ফুলপুরে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলপুরে দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ আমার উস্তাদ মাওলানা মাছুম বিল্লাহ হুজুর আর নেই উদ্দেশ্য মহৎ কিন্তু পদ্ধতি ভুল — ড. এনায়েতুল্লাহ আব্বাসী ‘আমি তো কোনোদিন স্বপ্নও দেখিনি, আমি একজন সংসদ সদস্য হবো’ ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় অভিযুক্ত কাউসার আটক ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় ইকরা বোর্ডের ৪৫ দিনব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ফুলপুরে রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুরেও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে  ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কথা বলে জানা যায়, রিপ্রেজেনটেটিভদেরকে মানুষে দালাল বলে তাচ্ছিল্য করে। এজন্য তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ‘দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় তারা বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড ও ফেস্টূন ব্যবহার করেন। এগুলোতে লেখা ছিল- পুলিশের ভয় দেখিয়ে মুখ হবে না বন্ধ, প্রশাসনের এই আচরণ অযৌক্তিক ও মন্দ। ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়- ম্যাজিস্ট্রেট সাহেব আইন দেখুন, হয়রানি নয়। পেশাদারিত্বের সম্মান দিন। পেশাদারিত্বের স্বচ্ছ অধিকার দিতে হবে আজ, সম্মানের সাথে করতে দিন আমাদের নিজ কাজ। যারা তাদের দালাল বলে, তাদের উদ্দেশ্যে রিপ্রেজেনটেটিভরা বলেন- আমরা পেশাজীবি; নই কারো দালাল, সম্মানের রুটি চিনি, যা বিশুদ্ধ ও হালাল। উন্নয়ন আর সেবা মোদের কাজ, দালাল বলে কেন হয়রানি আজ?


এছাড়া ওষুধ কোম্পানির এসব রিপ্রেজেনটেটিভরা সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী তাদের জন্য ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণেরও দাবি জানিয়েছেন। সবশেষে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার মাধ্যমে তাদের এ দাবিগুলো পৌঁছাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর ফুলপুর শাখার সভাপতি আবুল হাসনাত সুমন, সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, মোস্তফা খান, সুমন মন্ডল, নাজমুল হাসান, আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা