• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা ফুলপুর পৌরসভায় সর্বোচ্চ হোল্ডিং করদাতা ৯ ব্যক্তি-প্রতিষ্ঠাকে পুরষ্কার প্রদান ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করায় ফুলপুরের শিশু হাফেজ সাজিদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুলপুরে সার সংকটের আশঙ্কা নেই, বাজার ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ফুলপুরে মাত্র ১৩৫ দিনে হিফজ সম্পন্ন করল বিরল মেধাবী সাজিদুর রহমান ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩ তারাকান্দায় রাংসা নদীর ওপর কাঠের সাঁকো উদ্বোধন ফুলপুরে মসজিদে ও মাদরাসায় যাওয়ার রাস্তায় ভাঙন, দুর্ভোগে এলাকাবাসী কওমিয়ানদের জন্য সুসংবাদ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসির বিশেষ সুযোগ হালুয়াঘাটের কৃতি আলেম আল্লামা নূর হুসাইন অসুস্থ, সবার দোয়া কামনা

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলপুর পৌর কমিটি গঠন

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন -এর ফুলপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার মোঃ আবু রায়হানকে সভাপতি, ফুলপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মরহুম আব্দুর রশিদ খানের ছেলে সাংবাদিক মোঃ কামরুল ইসলাম খানকে সিনিয়র সহসভাপতি ও মোঃ ফজলে রাব্বি শিশিরকে সাধারণ সম্পাদক করে ফুলপুর পৌরসভার গ্রীণ রোডে শ্রমিক ফেডারেশন কার্যালয়ে বসে এ কমিটি ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক মানিক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক এর অনুমোদন দেন বলে জানা গেছে।
কমিটির অন্যান্যরা হলেন- ১. সহসভাপতি মোঃ আবুল কাশেম, ২. মোঃ হাসেন আলী, ৩. মোঃ রহম আলী, ৪. মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিল আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল সিকদার, ১. সহসাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, ২. সহসাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, বায়তুল মাল সম্পাদক মোঃ তাহাজ্জত মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ রাফেল, দপ্তর সম্পাদক মোঃ ওলিউল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, জামায়াত বিষয়ক সম্পাদক মোঃ শাফী, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আসাদুল্লাহ, সম্মানিত সদস্য মোঃ আবু রায়হান, সম্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম, সম্মানিত সদস্য মোঃ ছাগির উদ্দিন, সদস্য মোঃ শিপন মিয়া ও সদস্য মোঃ মন্সুর আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কমিটির খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা