• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা হালুয়াঘাটে পর্যটন কেন্দ্রে ভিউ পয়েন্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক ফুলপুরে ইয়াবাসহ আটক ২ ফুলপুরে বওলা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নতুন ইউএনও বিদ্যুৎস্পৃষ্টে তারাকান্দায় যুবকের মৃত্যু ফুলপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মোঃ আব্দুল মান্নান / ৪৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বেলা সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- তাজ উদ্দিন (৪০) ও আশ্রব আলী (৬০)। তাজ উদ্দিন মৃত শুক্কুর আলীর ছেলে আর আশ্রব আলী মৃত মিয়া হোসেনের ছেলে।

জানা যায়, মৃত হাজী জনাব আলীর কবরের পাশে খড়ের কাজ করছিল তাজ উদ্দিন। এসময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তাজ উদ্দিন এবং লুটিয়ে পড়েন। খানিক পর তাজ উদ্দিনকে পড়ে থাকতে দেখে আশ্রব আলী মনে করছিলেন যে, খড়ের কাজ করতে করতে গরমে হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছেন তাজ উদ্দিন।

এরকম মনে করে তাজ উদ্দিনকে তুলতে গেলে আশ্রব আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আল্লাহ তায়ালা দুজনকেই জান্নাতে আলা মাক্বাম দান করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা