মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর শিক্ষাঙ্গণে যুক্ত হয়েছে নতুন এক নাম ‘দারুল হিকমা মডেল মাদরাসা।’ অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর ও শিশু লালনপালনের জন্য উপযোগী পরিবেশবান্ধব উন্নত স্থানে ইসলামী ব্যাংকের বিপরীত পাশে বহুতল ভবনে ফুলপুরের প্রাণকেন্দ্রে এটি অবস্থিত।

এখানে নূরানী, নাযেরা ও হিফয পর্যন্ত পড়ানো হয়। একইসাথে নার্সারি-প্লেসহ প্রথম শ্রেণি থেকে আলিয়া মাদরাসার সিলেবাস পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। আরবীর পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের মজবুত ফাউন্ডেশন গড়তে নেওয়া হয় বিশেষ যত্ন। এ সেবা আঞ্জাম দেওয়ার জন্য দক্ষ, সুযোগ্য ও অভিজ্ঞ ৭ জন শিক্ষক নেওয়া হয়েছে। হিফয বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাবোতে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী মাশরিকী জুট মিলস হাফিজিয়া মাদরাসার সাবেক সুযোগ্য উস্তাদ হাফেজ মাওলানা নোমান আহমাদ। জেনারেল শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মো. আতিকুর রহমান। এছাড়াও নিজ নিজ বিষয়ে মাহের উস্তাদদের এতে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের আচার আচরণ ও ব্যবহার মুগ্ধ হওয়ার মত। প্রতিষ্ঠান পরিচালনায় প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার প্রতিষ্ঠান পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন স্কলার মো. সাদেকুল ইসলাম।

উনাকে সহযোগিতা করার জন্য রয়েছেন আরও তিনজন পরিচালক যথাক্রমে ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী, কাতুলী এমদাদীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম ও ময়মনসিংহ তাহযিবুল উম্মাহ মডেল মাদরাসার ইংরেজি শিক্ষক মো: উসমান গণি। রমজানের পর ভর্তি শুরু হয়েছে। সীমিত আসনে ভর্তি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক মো. সাদেকুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে ১৩০ জন শিক্ষার্থী আছেন। আর অল্প কিছু শিক্ষার্থী ভর্তি করা হবে। আগ্রহীদেরকে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাসহ উন্নত পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদের সন্তানদের নিয়ে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যেতে চাই।

ছাত্র শিক্ষক ও অভিভাবকদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে প্রতিষ্ঠানটিকে আমরা একটি অনন্য উচ্চতায় পৌঁছাতে চাই। এ ব্যাপারে তিনি সবাইকে তাদের ছেলেমেয়ে ভর্তি করে ও সুপরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। হিফয বিভাগের প্রধান উস্তাদ হাফেজ মাওলানা নোমান আহমাদ এ প্রতিবেদকের পূর্ব পরিচিত ও কলিগ। আমার বিশ্বাস, আপনার প্রিয় সন্তানের জন্য যদি দারুল হিকমাহ মডেল মাদরাসাকে বেছে নেন তাহলে ঠগবেন না। আশা করি উনারা চমক দেখাতে সক্ষম হবেন। লেখাপড়ার যাবতীয় সুবিধাদিসহ এখানে পাবেন কাঙ্ক্ষিত সেবা।