• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফুলপুর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হলেন ইউএনও এসিল্যান্ড ওসি; ‘টিম ফুলপুর’-এর উদ্বোধন

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হলেন ইউএনও, এসিল্যান্ড ও ওসি। তারা আজ সোমবার (২৪ মার্চ) বিকালে বাসস্ট্যান্ড এলাকায় গোল চত্বরে অভিযান পরিচালনা করেন।

 

সবাইকে সতর্ক করে বলেন, আপনারা যারা সিএনজি, অটোরিকশা চালান তারা যেখানে সেখানে এগুলো রাখবেন না। রেখে জন চলাচলে বিঘ্ন ঘটাবেন না। পথচারীদের নিরাপদে চলাচল করতে সহযোগিতা করবেন।

ইতোমধ্যে আমাদের ওসি সাহেব একদল তরুণ স্বেচ্ছাসেবকদের ট্রাফিক বিভাগের দায়িত্ব পালনের ব্যাপারে ট্রেনিং করিয়েছেন। তাদের নির্দেশনা মেনে চলবেন। তা নাহলে এসিল্যান্ডকে নিয়ে আমরা যে কোন সময় মোবাইল কোর্ট পরিচালনা করবো। প্রয়োজনে জরিমানা করা হবে।

এরপর তিনি ফিতা কেটে ‘টিম ফুলপুর’ নামে একটি স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করেন। তিনি বলেন, যেহেতু আমাদের জনবলে ঘাটতি রয়েছে তাই এ টিম আমাদের সরকারি বিভিন্ন কাজে সহযোগিতা কাজ করবে।


এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা ছাড়াও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা