• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
ফুলপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা তিনটি বস্তু মৃত ব্যক্তির পিছু পিছু যায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ : স্থানীয়ভাবে ফুলপুরে শুভ উদ্বোধন বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. সাইদুর রহমানের বাংলাদেশ সফর শুরু ২১ জুন ফুলপুরে ছাত্রদল নেতা সুজার জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে লোড শেডিং বা বিদ্যুৎ না থাকার কারণ জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেলেন মোতাহার হোসেন তালুকদার নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ফুলপুরে বজ্রপাতে ছেলের সামনে বাপের মৃত্যু

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে ছেলের সামনে বাপের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) আনুমানিক বিকাল ৩টার সময় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস (৪৫)। তার পিতার নাম মৃত মহর আলী মুন্সি ও মাতা মৃত নবীজান বিবি।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস তার বাড়ির উত্তর পাশে মইশাপুরি বিলে ধান কাটতে গিয়েছিল। সাথে ছিল আরও ৬জন। পরে হঠাৎ আকাশ খারাপ করে। মেঘের ভাব দেখে ৫জন কর্মচারী বাড়িতে চলে যায়। কিন্তু আব্দুল কুদ্দুস ও তার বড় ছেলে আব্দুল মালেক ধান কাটতে থাকে। এসময় হঠাৎ বজ্রপাত হলে বড় ছেলে আব্দুল মালেকের চোখের সামনে তার বাবা আব্দুল কুদ্দুস মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ফুলপুর থানার নতুন ওসি ফিরোজ বলেন, পরিবার ও সমাজের কারো অভিযোগ ও সন্দেহ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
* ছবি গুগল থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা