অনলাইন ডেস্ক :
হবিগঞ্জের চুনারুঘাটে ঔরসজাত দুই সন্তানকে বিষ খাইয়ে মেরে বিষ পান করলেন বাবা আব্দুর রউফ (৩৫) নিজেও। শুক্রবার রাতে উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথমে বাবা নিজে বাচ্চাদের বিষ পান করান। পরে রাত ৪টায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তার সন্তানদের মৃত ঘোষণা করেন!
এ খবর শুনে বাবা নিজেও বিষ খেয়ে ইহলোক ত্যাগ করেন।
জানা যায়, বাচ্চাদের মা কিছুদিন আগে অন্য এক পুরুষের প্রেমে আসক্ত হয়ে পালিয়ে যায়। পরে কষ্ট সহ্য করতে না পেরে নিজ হাতে নিজের কন্যাদের বিষ খাইয়ে মেরে ফেলেন।এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।