• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

গভীর রাতে সাংবাদিকের বাসায় হামলা, দ্রুত পুলিশ সাড়া দেওয়ায় প্রাণে রক্ষা

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক নাজমুল হাসান রাজনের বাসায় সঙ্ঘবদ্ধ ৮-১০ জনের একটি ডাকাতদল বা দুর্বৃত্তদের হামলা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে অর্থাৎ আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে পৌরসভার আনোয়ার খিলা গ্রামে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে চেরাগ আলী রাইস মিল সংলগ্ন রাজনের বাসায় এ দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা যায়, রাজনের বাসায় মোট তিন সারি ঘর রয়েছে। একেবারে পূর্ব পাশের গেট দিয়ে ঢুকে আরও দুই রুমের পরে তিনি থাকেন। দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যেই গেটের দামি উন্নত তালাটি কেটে ফেলে। গেটে গিয়ে হুরুম তুরুম করার সময় ঘুম থেকে জেগে ওঠেন রাজন। বেড রুমের দরজা খুলে দেখেন ৮-১০ জন সশস্ত্র ডাকাতদল তালা কাটছে। জনমনে প্রশ্ন, ডাকাতরা জানলো কেমনে যে, রাজন ওই রুমে থাকেন। তাহলে কি স্থানীয় কেউ এর সাথে জড়িত রয়েছেন? রাজন উঁকি দেওয়ায় তাকে বলছে, ‘এই দরজা লাগাবি না।’ রাজন সাহস নিয়ে ওদেরকে বলছিলেন যে, ‘এই তালা কাটবি না। ভেতরে ঢুকবি না।’ কিন্তু এই কটা কথা বলতে বলতেই মূল গেটের ভেতরে ঢুকে পড়ে ডাকাতদল। পরে রাজন তার বেড রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে দেন। মাত্র দুয়েক সেকেন্ডের জন্য ওরা টান দিয়ে খুলতে পারেনি তার দরজা। খুলতে পারলে কী ঘটতো তা আল্লাহই ভালো জানেন। কারণ, বেড রুমের বাইরে ছিল রাজনের মোটরসাইকেল কিন্তু তা তারা ধরেনি বা ওটাতে কোপায়নি। কুপাতে থাকছিল বেড রুমের দরজায়।

এসময় রাজনের রুমের ভেতর আতঙ্ক বিরাজ করতে থাকে। তার স্ত্রী ও শিশুরা চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন। ছোট্ট দুটি শিশু বাচ্চাকে বাঁচাতে তাদের নিয়ে টয়লেটের ভেতর আশ্রয় নেন রাজনের স্ত্রী। বড় বাচ্চাটি তখন মাদরাসায় ছিল।
এদিকে, রাজন ডাকাতদলকে পুলিশের ভয় দেখাচ্ছিলেন আর এরই মধ্যে থানায় ওসির কাছে ফোনও দিয়েছিলেন তিনি।  চৌকস পুলিশ অফিসার ওসি আব্দুল হাদি গভীর রাতে  তাৎক্ষণিক রাজনের ফোন রিসিভ করেন ও এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত রাজনের বাসায় পাঠান।

এদিকে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাজন এবং শেষ চেষ্টাটুকুও করে যাচ্ছিলেন। তার বাসার পূর্ব পাশে ক্ষেত। ক্ষেতের পরে দুটি বাসা। জানালা দিয়ে চিল্লায়ে প্রতিবেশীদের ডাকছিলেন আর বলছিলেন, ডাকাত! ডাকাত! বাঁচান! বাঁচান! কিন্তু বিপদ মুহূর্তে কেউ যেন শুনতে পাচ্ছিলেন না তার ডাক বা এগিয়ে আসতে কেউ সাহস করছিলেন না।

পুলিশের উপস্থিতি না দেখলেও ওসির আশ্বাসের ভিত্তিতে রাজন বলছিলেন, এই যে, পুলিশ আইস্যা পড়ছে! এই যে পুলিশ আইস্যা পড়ছে! এরকম আহাজারি করতে করতে ও কুপিয়ে দরজা কাটতে ব্যর্থ হয়ে পিছু হটে ডাকাতদল। এর পরক্ষণেই সাইরেন বাজিয়ে উপস্থিত হয় পুলিশের গাড়ি। কিন্তু ততক্ষণে উধাও হয়ে যায় ডাকাতদল।

মুহূর্তে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে নিন্দার ঝড় ওঠে ফেইসবুকে। সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অনেকে সরেজমিন পরিদর্শন করেন ঘটনাস্থল।

সাংবাদিক নাজিম উদ্দিন, মিজানুর রহমান আকন্দ, আব্দুর রহমান রনি, রেজা মোসাফির, ইমন, বিল্লাল হোসেন, সুমন, এম এ মান্নান প্রমুখ রাজনের বাসায় ছুটে যান। দুপুর সাড়ে ১২টার দিকে এসআই জিয়াউর রহমান ও এএসআই শাহিনকে সাথে নিয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওসি রাজনকে অভয় দিয়ে বলেন, ‘আপনি কোন চিন্তা করবেন না। বিষয়টি আমরা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিব।’ আর রাজনের নিরাপত্তা বিষয়ে ওসি বলেন, ‘এখন থেকে প্রতি রাতে রাজনের বাসা পর্যন্ত টহল দিবে পুলিশ।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা