• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

ধোবাউড়ায় ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা দিবে বিএনপি

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আবুল হাশেম :

ময়মনসিংহের ধোবাউড়ায় সাফজয়ী কলসিন্দুরের ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা দিবে বিএনপি। এ বিষয়ে আজ রবিবার (২৪ নভেম্বর) ধোবাউড়ায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রিন্স জানান, আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২ টায় কলসিন্দুরের ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে। ধোবাউড়া বহুমূখি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে। সবশেষে ওখানে ঢাকা থেকে আগত একটি শিল্পীগোষ্টীর মাধ্যমে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান আয়োজনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ ধোবাউড়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, আনিছুর রহমান মানিক, ফরহাদ রব্বানী সুমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা