• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

তারাকান্দায় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের তারাকান্দায় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কলেজ থেকে বের হয়ে ছাত্র সমাজ ও অভিভাবকের ব্যানারে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা উপজেলা সদরের উত্তর বাজারে কলেজ গেইট প্রাঙ্গণে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, রুবেল মন্ডল, মামুন ফকির, কামরুল হুদা, ফজলুল হক, সারমিন আক্তার, নাছিমা আক্তার, রুপনা, প্রিয়া আক্তার প্রমুখ।
বক্তারা কলেজের অধ্যক্ষ সাবেক এমপি শরীফ আহমেদের সহোদর ভাই অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ ও উপাধ্যক্ষ গৌতম কুমার দাসের অপসারণ দাবি করেন। বক্তারা বলেন, দুর্নীতিবাজ অধ্যক্ষ কলেজে অনিয়ম দুর্নীতির মাধ্যমে আত্মীয়করণ করে ব্যাপক লুটপাট করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে কলেজে অনুপস্থিত ও পলাতক রয়েছেন।
অবিলম্বে অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ ও উপাধ্যক্ষের গৌতম কুমার দাসের অপসারণ দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধন শেষে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে তাদের অপসারণের দাবি জানালে ইউএনও উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা