• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

হালুয়াঘাটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ, বিভিন্ন মহলের অভিনন্দন

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ -এ আনারস প্রতীক নিয়ে ৩৪ হাজার ১৮৫ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হামিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: নাজিম উদ্দিন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৭ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২৫ হাজার ৫৮৩ ভোট পেয়ে শেখ রাসেল  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম কাজল সরকার টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৬০২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ মনোয়ারা খাতুন ময়না হাঁস প্রতীক নিয়ে ৩১ হাজার ৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাম্মৎ সুমি সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ১১৩ ভোট।

৮ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং রাতে ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, হালুয়াঘাট সার্কেল অফিসার, ওসি ও উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজয়ীদেরকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা