• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

বেফাক পরীক্ষার মেধা তালিকায় জামিয়াতুল হুমাইরা রা. লিল বানাত, ফুলপুর -এর ২৩ ছাত্রী

Reporter Name / ২৬১ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ -এর চূড়ান্ত পর্ব পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় ময়মনসিংহের ফুলপুরের ঐতিহ্যবাহী ক্বওমী মহিলা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল হুমাইরা রা. লিল বানাতের ২৩ ছাত্রীর নাম রয়েছে। সারা বাংলাদেশে ২য় ও ৩য় স্থান অর্জনসহ মেধা তালিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান তারা দখলে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদ হোসাইন জানান, এবার তাদের মাদরাসা থেকে ২ শতাধিক শিক্ষার্থী বেফাক চূড়ান্ত পর্ব পরীক্ষায় অংশ নেন এবং শতভাগ উত্তীর্ণ হন। তাদের মধ্যে সপ্তম বা নাহবে মীর জামাতের ৯ জন যথাক্রমে ২য়, ৩য়, ৫ম, ১২তম, ১৬তম, ২৭তম, ২৮তম, ৪৮তম ও ৭০তম স্থান অর্জন করেছেন। আর ৫ম জামাতের ৮ জন মেধা তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন, ৪৫তম, ৭০তম, ৭৩তম যৌথভাবে দুইজন, ৭৯তম, ৯১তম, ১০১তম ও ১১১তম। এছাড়া ইলমুল ক্বিরাতে ৬ জন শিক্ষার্থী মেধায় রয়েছেন। তাদের মধ্যে লাভিভা জান্নাত দ্বিতীয়। আর হিফজ বিভাগ থেকে ১ জন ছাত্রী মুমতাজ হয়েছেন। তাদের কয়েকজন হলেন, তানিয়া খাতুন (২য়), সুরাইয়া সুলতানা (৩য়), সানজিদা ইসলাম সুরাইয়া (৫ম), সুমাইয়া খাতুন (১২তম), অছিফা রহমান (১৬তম), ফারিহা আফরিন সুলতানা (২৭তম), মারুফা আক্তার (২৮তম), সাদিয়া আক্তার মরিয়ম (৪৮তম), চায়না আক্তার (৭০তম), রাবিয়া আক্তার ও রুবিনা আক্তার যৌথভাবে (৭৩তম), মাহমূদা আক্তার স্মৃতি (৭৯তম), জাকিয়া আক্তার জুঁই (১০১তম) ও নুসরাত জাহান (১১১তম) স্থান অর্জন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ফলাফলের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা