• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

গণতন্ত্রকে বাঁচাতে অতি সত্তর পুনরায় নির্বাচন দিন — প্রিন্স

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে অতি সত্তর পুনরায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিন। গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আজ শুক্রবার (২৯ মার্চ) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ঈদগাহ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রিন্স বলেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারী ইলেকশনের নামে সিলেকশন করেছে। জাতির সাথে প্রতারণা করেছে।  বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে তাদের পারিবারিক কর্ম ও রাজনৈতিক জীবন বিপর্যস্ত করে দিয়েছে। শুধু বিএনপি নয়, জনদূর্ভোগ সৃষ্টি করে জনগণের জীবনও বিপর্যস্ত করে দিয়েছে। এখন তারা নিগৃহীত নেতাকর্মীর তালিকা চেয়ে মশকরা করছেন। তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে গ্রামের একজন নীরিহ কর্মী-সকলেই আওয়ামী ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হয়ে নিগৃহীত। শুধুমাত্র মিথ্যা মামলায় হয়রানী করা হয়েছে ৪৫ লক্ষাধিক নেতাকর্মীকে।

২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে নির্বাচন করেছে তারা। লক্ষ লক্ষ নেতাকর্মী এমনকি তাদের পরিবার পরিজনও বাড়িতে থাকতে পারেননি তাদের নিপীড়নে। এখনও তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। দেশের সকল শ্রেণী পেশার মানুষ নিপীড়ন ও দূর্ভোগের শিকার। কত তালিকা চান ওবায়দুল কাদের? গোটা দেশইতো তাদের নিষ্ঠুর নির্যাতনের কবলে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য কমাতে ব্যর্থ হয়েছে সরকার। সীমান্তে অবাধ চোরাচালান হচ্ছে। সীমান্তে গুলি করে পাখির মত বাংলাদেশী নাগরিক হত্যা করা হচ্ছে। ভারতের কাছে প্রতিবাদ করার সাহস সরকারের নেই। ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছে বলে তারা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। বাংলাদেশের মানুষ কোনো দেশের প্রভুত্ব যেমন মানে না, তেমনি কোনো তাবেদার সরকারকে ক্ষমতায় রাখবে না।

অনুষ্ঠানে হালুয়াঘাটের সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা