মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান সাংবাদিক নেতা বাংলাভিশন টিভি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার অমিত রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় ফুলপুর ছনকান্দা বাজার এলাকায় সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তা্কে ওই সংবর্ধনা দেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ডিবিসি টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিবুল হাসান রুবেল, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কবি কামরুল হাসান কামু, সাপ্তাহিক ফুলতারা’র সম্পাদক ও যুগান্তরের সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, কালের কন্ঠের ফুলপুর প্রতিনিধি মোস্তফা খান, মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাফায়েত জামিল সাজু, আইডিয়াল কলেজের চেয়ারম্যান ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাহিদ নিগার সুলতানা, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেন, যুবলীগ নেতা আক্তার মাসুদ সরকার, ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ সম্রাট, ঠিকাদার আকিকুল ইসলাম রাজু, ব্যবসায়ী শাহজাহান মিয়া, মো. জাকির হোসেন জুয়েল, আশরাফুল আলম হৃদয়, উদয় সরকার প্রমুখ।