• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ঘড়ির পক্ষে গণসংযোগ করলেন মোয়াজ্জেম হোসেন বাবুল

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ৩ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ঘড়ি মার্কার প্রার্থী মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে গণসংযোগ করলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আজ রবিবার (৩ মার্চ) নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী তিনি গণসংযোগ করেন। সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর প্রাঙ্গণে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু এ গণসংযোগের উদ্বোধন করেন। পরে কৃষ্ণচূড়া চত্বর থেকে গাঙ্গিনারপাড়, নতুন বাজার ও জেলা স্কুল মোড় হয়ে টাউন হল পর্যন্ত যান তারা। প্রচারণাকালে নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি করেন ও ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঘড়ি মার্কার পক্ষে মৌন মিছিলসহ জনগণের সাথে মতবিনিময় করেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে পরিচালিত ওই প্রচারণায়

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত জাহান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রতন দত্ত, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মফিজুন নূর খোকা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তারিকুল হাসান তারেক, সদস্য বিকাশ সরকার, মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, বাস বিভাগের সম্পাদক আ খ ম শামসুল আলম তালুকদার, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীন, জেলা যুবলীগের সদস্য কাজী মিল্টন, তানভীর আহমেদ সিদ্দিক, মঞ্জুর কাদের, গোলাম মেহেদী হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা