• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে স্থান পরিদর্শন

মোঃ আব্দুল মান্নান / ৫৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ময়মনসিংহে বহুল প্রত্যাশিত বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। শনিবার (৪ জুলাই) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আকুয়া বাইপাস সংলগ্ন এলাকায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।


পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় প্রতিনিধি দল সম্ভাব্য স্থানটির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, ভূমির উপযোগিতা এবং ভবিষ্যতে আধুনিক বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পরিদর্শনের পর্যবেক্ষণ ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে স্টেডিয়াম নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিভাগীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে উঠলে ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা