• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
হালুয়াঘাটে প্রবীণ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান আর নেই, জানাজা শুক্রবার ফুলপুরে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধরপাকড়, তিন দিনে গ্রেফতার ১১ আশ্রয়হীন নজরুলের জীবন : সরকারি সহায়তার আওতায় আনার দাবি হ্যাচারি ও খামার মালিকদের মাঝে পোনা বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ময়মনসিংহ উত্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ নির্মাণের দাবিতে রেলমন্ত্রীকে ডিও দিলেন প্রিন্স ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মাদরাসার ছাত্র আব্দুর রহমান, অভিনন্দন ২৭ জুন ১১ দলীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অবশেষে শিক্ষক হাজিরা খাতায় নামের ক্রম ফিরে পেলেন নাছরীন ম্যাডাম ময়মনসিংহ-শেরপুর রেললাইন তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট হয়ে নির্মাণের দাবিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে প্রবীণ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান আর নেই, জানাজা শুক্রবার

মোঃ আব্দুল মান্নান / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৯নং ধারা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আব্দুল হাকিম খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল হাকিম খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আব্দুল হাকিম খান ময়মনসিংহ-১ আসনের এমপি সালমান ওমর রুবেলের মামা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় টিকুরিয়া বাড়াইগাঁও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা