• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
কংস নদীতে পড়ে মৃত রূপচানের কবর জিয়ারত করলো এমপির প্রতিনিধি দল শেরপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলো দৈনিক তথ্যধারা পরিবার সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ

কংস নদীতে পড়ে মৃত রূপচানের কবর জিয়ারত করলো এমপির প্রতিনিধি দল

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে পানি মাপতে গিয়ে মৃত আব্দুল হালিম রূপচান তালুকদারের কবর জিয়ারত করলো ১৪৭ ময়মনসিংহ ২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর পাঠানো প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তারা ওই কবর জিয়ারত করেন।
জানা যায়, এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। তিনি বিদেশ সফরে থাকায় কংস নদীতে পানি মাপতে নেমে প্রথমে নিখোঁজ হন রূপচান। পরে ৩দিন পর সরচাপুর ব্রিজের অল্প দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২৯ এপ্রিল বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।

স্থানীয়রা জানান, মৃত রূপচান পানি উন্নয়ন বোর্ডের কর্মী ছিলেন। মাস্টার রোলে কাজ করতেন তিনি। তার বাড়ি ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদারের চাচাতো ভাই ছিলেন। তার মৃত্যুর হৃদয় বিদারক ঘটনায় এমপি মুহাম্মাদুল্লাহ অত্যন্ত মর্মাহত হয়েছেন ও মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন দেশে এসে তাদের খোঁজ খবর নিবেন।
এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সহসভাপতি ডা. মাওলানা আজহারুল ইসলাম বলেন, আপাততঃ তাদের খবর নেওয়ার জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আমার নেতৃত্বে আমাদের আরও নেতাকর্মী এখানে এসেছেন। আমরা এসে রূপচান তালুকদারের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, তাদের খোঁজ খবর নিয়েছি এবং রূপচান তালুকদারের কবর জিয়ারত করেছি। দোয়া রইলো আল্লাহ তায়ালা যেন উনাদেরকে এ শোক কাটিয়ে উঠার তাওফীক দান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা