• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কুরআন, ক্বেরাত/হদর ও হামদ-না’ত প্রতিযোগিতা ২০২৬ -এর আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সহযোগিতায় বৃহস্পতিবার (২১ মে) ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) সিটি করপোরেশনের মিলনায়তনে আলেম উলামা, ইমাম ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভায় সিদ্ধান্ত হয় যে, যারা এ প্রতিযোগিতায় অংশ নিবেন তাদেরকে ১২ মে’র মধ্যে নাম রেজিষ্ট্রেশন করতে হবে। ফরমে প্রতিযোগীর নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জন্ম নিবন্ধন ও যোগাযোগের নাম্বার উল্লেখ করতে হবে। ফরম ফিলআপ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১নং রুমে তথ্য জমা দিয়ে রেজিষ্ট্রেশন নিশ্চিত করতে হবে। এ প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান যারা অর্জন করবেন তাদেরকে পুরষ্কার প্রদান করা হবে। প্রথম পুরষ্কার ৩০ হাজার টাকা। দ্বিতীয় পুরষ্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরষ্কার ১০ হাজার টাকা, ৪র্থ পুরষ্কার ৬ হাজার টাকা ও ৫ম পুরষ্কার হিসেবে দেওয়া হবে ৪ হাজার টাকা।
আগ্রহীরা যোগাযোগ করুন। বিস্তারিত জানতে : 01915416814, 01717042484, 01918573928, 01882112319 নাম্বারে কল করতে পারেন।
সভায় সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দসহ ময়মনসিংহের বিভিন্ন মাদরাসার মুহতামিম, পরিচালক, ইমাম ও আলেম উলামাসহ ইত্তেফাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা